কুমিল্লা মহিলা কলেজ
প্রধান মেনু ও অনলাইন সেবাসমূহ
হোম অনলাইন ফি প্রদান (No Login) নোটিশ বোর্ড যোগাযোগ
Hotline: 01712-345678

অধ্যক্ষ মহোদয়ের বাণী

অফিসিয়াল বার্তা
শামীমা আক্তার

শামীমা আক্তার

ভারপ্রাপ্ত অধ্যক্ষ
কুমিল্লা মহিলা কলেজ • EIIN: ১০৫৮২৩

কুমিল্লা মহিলা কলেজের এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

নারী শিক্ষার বিকাশ ঘটানোর মাধ্যমে নারীর সামাজিক মর্যাদাকে সুদৃঢ় করার এক মহান ব্রত নিয়ে ১৯৮৪ সালে কুমিল্লার কয়েকজন বিদ্যোৎসাহী ব্যক্তির দূরদর্শী চিন্তা-চেতনার ফসলস্বরূপ এই কলেজের পথচলা শুরু হয়েছিল। কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলার একমাত্র বেসরকারি এমপিওভুক্ত মহিলা কলেজ হিসেবে বিগত চার দশক ধরে এই প্রতিষ্ঠানটি এ অঞ্চলের নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে অনন্য ভূমিকা রাখছে।

শিক্ষাপ্রতিষ্ঠান কেবল ফলাফল বা জিপিএ অর্জনের ক্ষেত্র নয়; এটি চরিত্র গঠন, সুকুমারবৃত্তির বিকাশ এবং জীবনের মূল্যবোধ শেখার আঁতুড়ঘর। এ চিন্তাধারা লালন করে আমরা কেবল পাঠ্যপুস্তকের শিক্ষায় সীমাবদ্ধ না থেকে আমাদের ছাত্রীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, সৃজনশীলতা ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্য করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমার এবং আমার সুযোগ্য সহকর্মীবৃন্দের নিরন্তর প্রচেষ্টা থাকে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষাদানের পরিবেশ বজায় রাখা। আমরা এমন এক শিক্ষার পরিবেশ তৈরিতে বিশ্বাসী, যেখানে আমাদের মেয়েরা কেবল একাডেমিক সাফল্যই অর্জন করবে না, বরং নৈতিকতা, দেশপ্রেম ও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে গড়ে উঠবে।

মহানগর এলাকার পাশাপাশি দূরবর্তী মফস্বল এলাকার এবং রক্ষণশীল অভিভাবকবৃন্দের আস্থা অর্জনের মাধ্যমে নারী শিক্ষার্থীদের শিক্ষার হার বৃদ্ধি এবং উচ্চশিক্ষা থেকে ঝরে পড়া রোধে আমরা শিক্ষকমণ্ডলী নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ফলশ্রুতিতে আমাদের শিক্ষার্থীরা সুশিক্ষিত হওয়ার মাধ্যমে উচ্চশিক্ষার সোপানে পদার্পণের সুযোগ পাচ্ছে এবং একই সাথে স্বাবলম্বী হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রাখছে। আমাদের মানসম্মত শিক্ষাব্যবস্থা ও আধুনিক পাঠদান পদ্ধতি তাদের স্বপ্নপূরণের পথে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।

পরিশেষে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সর্বাঙ্গীন সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। পরম করুণাময় আমাদের সবার সহায় হোন।

ধন্যবাদসহ,

শামীমা আক্তার

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

কুমিল্লা মহিলা কলেজ,

ধর্মপুর, কুমিল্লা।
হোমপেজে ফিরে যান
হোম নোটিশ
ভর্তি আবেদন
ফলাফল